ইব্রীয়

ইব্রীয় পুস্তকটি উৎসাহের এক অসাধারণ উৎস হিসাবে দাঁড়িয়ে আছে, যা খ্রীষ্টানদের স্মরণ করিয়ে দেয় কেন তারা খ্রীষ্টের প্রতি তাদের আনুগত্য অঙ্গীকার করেছে। মার্টেল পেস পাঠকদের ইব্রীয়-এর অন্তর্নিহিত ধনভাণ্ডারের মধ্য দিয়ে পথনির্দেশ করেন, তীক্ষ্ণ পাঠগত অন্তর্দৃষ্টি ও সহায়ক উপদেশমূলক উপকরণ সংযোজন করে। এই পাঠক্রমটি খ্রীষ্টঅন্বেষী যেকোনো মণ্ডলীকে শক্তিশালী করবে।


এ কোর্সের সাথে কি রয়েছে?

৫০ দিন মেয়াদের এ কোর্সে আপনার প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। কোর্স সম্পন্ন করতে আপনার আরো সময়ের প্রয়োজন হলে আপনি তার মেয়াদ আরো ৩০ দিনের জন্য বৃদ্ধি করতে পারেন। কোর্সের বিষয়বস্তুর নমুনা দেখতে এখানে ক্লিক করুন।

পাঁচটি অধ্যয়নের গাইড

এগুলো পড়ার সময় গভীর মনযোগের দাবি করে এমন গুরুত্বপূর্ণ পরিভাষা, ধারণা, ব্যক্তিবর্গ ও স্থানসমূহের ব্যপারে তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করায় সহায়তা করবে।

ছয়টি পরীক্ষা

পশ্চাদ্বর্তী করার চেয়ে বরং আপনাকে সহায়তা করতে, প্রতিটি পরীক্ষায় তার নির্ধারিত অংশে যা শেখানো হয় তার উপলব্ধি নিশ্চিত করতে নির্ধারিত পাঠ থেকে পঞ্চাশটি করে প্রশ্ন রয়েছে। সর্বশেষ পরীক্ষাটি সর্বাঙ্গীন।

অধ্যয়নের গতি নির্দেশিকা

পাঠের গতির গাইড অনুসরণ করে আপনার পাঠ সময়সূচী নিয়ন্ত্রণ করুন। এ গাইড আপনার কাঙ্খিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে প্রতিদিন যে পৃষ্ঠাসমূহ পাঠ করতে হবে সে ব্যপারে দিক নির্দেশনা দেয়।